মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ

জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে না’গঞ্জ মহানগরী জামায়াতের গনমিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ 🪪
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর গন মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ও সঠিক বিচারের দাবিতে জুলাই সনদ অত্যাবশ্যক। এরই প্রেক্ষিতে শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম’আ শহরের মিশন পাড়া মোর থেকে এক বিশাল গণ মিছিল শুরু হয়। উক্ত গণ মিছিলে নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও ৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, সংগ্রামী  নারায়ণগঞ্জবাসী আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এদেশে যেনো আর কোনো অন্যায়, জুলুম, নির্যাতনে হাসিনার মতো ফ্যাসিজম না আসতে পারে। আমরা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে ছাত্র জনতার উপর অন্যায়, জুলুম নির্যাতনের বিচার করতে হবে এবং আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। আমরা বার বার বলতে চাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বলেছি ফ্যাসিস্ট সরকারের দূনীতি, জুলুম, নির্যাতের বিচার দৃশ্যমান হতে হবে।কিন্তু বর্তমান সরকার অনেক গুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার যা করতে ব্যর্থ হয়েছে।
গন মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের  কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের  এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচানের দাবিতে সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এটা এখন গনমানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই বর্তমান সরকারের উচিত গন মানুষের দাবি দ্রুত মেনে নেওয়া।
এই সময় গন মিছিলে আরো উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না,  মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন, এছাড়াও মহানগরী ও থানা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102