সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

সোহেল মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮০ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সোহেল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় আদালতপাড়ায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ২৯ সেপ্টেম্বর তারিখে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড বটতলা এলাকায় নির্মমভাবে খুন হন সোহেল আহমেদ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।

মানববন্ধনে নিহত সোহেলের বোন জান্নাতুল ফেরদৌসি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমার ভাই মাদক ব্যবসার ঘোর বিরোধিতা করতেন। এই বিরোধিতার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হেলাল, সাইফুল, তুষার, শাহাদাত, পারভেজ এবং আক্তারসহ আরও কয়েকজন মিলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

কান্নাজড়িত কণ্ঠে নিহত সোহেলের মা সোনা আক্তার বলেন, “ওরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই। আমার ছেলের হত্যাকারীরা যেন কোনোভাবে পার পেয়ে না যায়।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা সোহেল মেম্বারের হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। স্থানীয় প্রশাসনের প্রতি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102