বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফ্যাসিবাদী সরকারের ৪৬ মামলার আসামি হয়েও ছবি দিয়ে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা : ফেরদাউসুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ 🪪
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমি ৪৬ টি মামলার আসামি। তবুও আজকে অনেকে কিছু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের পুরনো ছবি দেখিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা করছে। এটি সম্পূর্ণ  উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন  অপপ্রচার।
তিনি বলেন, আমি ১৯৯৫ সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার তৎকালীন  সংগঠন ইসলামী ঐক্যজোট ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চার দলীয় ঐক্য জোটের অন্যতম শরিকদল ছিল । পরবর্তীতে ২০১২ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি আমিনী রঃ ইন্তেকাল করলে খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এর হাত ধরে বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করি।  এবং ২০১৩ সনে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশে সক্রিয় ভূমিকা পালন করি। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত  গোটা নারায়ণগঞ্জে রাজনৈতিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। সেই সুবাদে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। সে সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোর পুরনো ছবি ব্যবহার করে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারপরেও নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনে এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখবো।
শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা ফেরদাউস বলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন সত্য প্রচার করেন। মিথ্যা প্রচারে কারও ক্ষণিকের লাভ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কেউই রক্ষা পাবে না। যদি কেউ আমার কোনো ছবি প্রচার করেন, তবে সেই সঙ্গে আমার আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুমের ছবিও দেখান। তাহলেই মানুষ সত্যটা জানতে পারবে।
সর্বশেষ তিনি নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন আসুন আমরা আমাদের নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাই, কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। এই দেশ আমার, আপনার । তাই দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য এক কাতারে কাজ করতে চাই।
তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন সমালোচনা করে পৃথিবীতে কোনো মানুষকে দামানো যায়নি। বরং যারা সমালোচনা করেছে, এক পর্যায়ে তারাই শেষ হয়ে গেছে। সমালোচনা করুন, তবে যেন তা গঠনমূলক হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102