মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

মানুষের সেবা করা- ই আমাদের উদ্দেশ্য – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ 🪪
নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বর্ষাকালে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এর ধারাবাহিতায়  ৩০ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে কাশীপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উদ্যােগে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু রোগের প্রতিষেধক ঔষধ বিতরণ করা হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
এসময় তিনি বলেন মানুষের সেবা করা ই আমাদের উদ্দেশ্য, কারন আল্লহকে পেতে হলে মানুষের সেবা করতে হবে। জামায়াত শুধু রাজনীতি ই করেনা তারা মানুষের সেবা করে, মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকে। ইনশাআল্লাহ আগামতে এদেশের সকল মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা হিসেবে জামায়াকেই বেছে নিবে। বর্তমান ডেংগু মহামারী আকার ধারণ করেছে সে জন্য আমাদের সকলের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি রাষ্ট্রের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।
আরো উপস্থিত ছিলেন মহানগরী ইউনিটের সদস্ ডাঃ নুর ইসলাম, নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর এ্যাডভোকেট আক্তার হোসেন, থানা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, থানা বাইতুল মাল সম্পাদক মোঃ আল আমিন, মাওলানা আব্দুল করিম,  ডাঃ কানিজ শেখ, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, মোঃ আব্দুল হক মোঃ নূর হোসেন, এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং স্থানীয় সাধারণ জনগণ ও কর্মীবৃন্দ । এতে চিকিৎসা গ্রহন ও ডেঙ্গু প্রতিষেধক ঔষধ গ্রহনের জন্য শতশত নারী পুরুষ ক্যাম্পে আসেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102