বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’ সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালিরবাজারে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের বাণিজ্যিক এলাকা নতুন কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে কালিরবাজার, ১নং রেলগেইট, উকিলপাড়া, প্রেসক্লাব হয়ে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর-২০২৫, সোমবার বিকালে উক্ত গণসংযোগ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মাদ শরীফ মিয়াজী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কাউসার আহমদ সরকার, বায়তুলমাল সম্পাদক আবুল বাশার, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, মুযযাম্মিল হক, তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম, প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102