মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

জন্মদিনে সম্প্রীতির বার্তা, জাকির খানের ভালোবাসায় আপ্লুত সনাতনীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ 🪪

নিজের ৫২তম জন্মবার্ষিকীতে প্রায় ৫ শতাধীক অসহায় সনাতনীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফোটালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর বাজার এলাকায় একটি পূজা মন্ডপে তিনি এ বস্ত্র বিতরণ করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির খান বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। যদি কেউ বাধা দিতে আসে কিংবা কোন ধরনের বিশৃঙ্খলা করতে চায়। আমাদের বলবেন, আমরা আপনাদের পাশে আছি। সুতরাং কোন ভয় পাবেন না। আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসব পালন করেন।।

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচার সরকারের সময়ে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক জুলুম-অত্যাচার করেছে। ফলে এদেশ থেকে অত্যাচারিত হয়ে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশও ত্যাগ করতে বাধ্য হয়েছে। বর্তমানে সেই অবস্থা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আমরা চাই, এদেশে সম্প্রীতির বন্ধন চির অটুট থাকুক। যদি কেউ এ সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে চায় আমরা বসে থাকবো না। আমাদের নেতা তারেক রহমান আপনাদের পাশে আছে। ইতিমধ্যে তার ৩১ দফায় সকল ধর্মের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং যে কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো।

সভাপতির বক্তব্যে মহানগর পূজা উদাযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আমার নেতা যখন দেশের বাইরে ছিলেন এবং পরবর্তিতে তিনি যখন কারাগারে ছিলেন তখনও তিনি আপনাদের ভুলেন নাই। সেই কারাগার থেকেই নেতা আমার মাধ্যেমে আপনাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়ার ব্যবস্থা করেছিলেন। আজ তার জন্মদিন। নিজের জন্মদিনেও আপনাদের কাছে তিনি ছুটে এসেছেন শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আসলেই এমন নেতার তুলনা হয় না। আপনারা আমাদের এ প্রাণপ্রিয় নেতা জাকির খান ভাইয়ের জন্য আর্শিবাদ করবেন। তিনি প্রতিবছর আরও বড় পরিসরে আপনাদের মাঝে এ বস্ত্র বিতরণ করতে পারে।

বক্তব্য শেষে সকল অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন জাকির খান। পরে প্রায় ৫ শতাধীক অসহায় সনাতনী নারী-পুরুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

মহানগর পূজা উদাযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু, জেলা প্রজন্মদলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও জেলা যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, চন্দন চন্দ্র লোক, মহানগর পূজা উদাযাপন ফ্রন্টের কোষাধক্ষ্য মানিক দাস, সহ সাংগঠনিক সম্পাদক স্মৃতি পাল, সদস্য মিলন দাস, তোবারক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: জলিল, সদস্য মো: হেলাল, মো: সাদ্দাম, আবু সাঈদ, বন্দর ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি মো: জাকির, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সদস্য মো: আজিম, মো: হিমু প্রমূখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102