শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

আসন্ন শারদীয় দুর্গাপূজায় না’গঞ্জে ২২৪ মণ্ডপে ৯০৭ পুলিশ সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ 🪪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে এই ব্রিফিংয়ে দুর্গাপূজার নিরাপত্তা ডিউটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই বছর সমগ্র জেলায় ২২৪টি পূজামণ্ডপে মোট ৯০৭ জন পুলিশ সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হবে। ব্রিফিং শেষে ডিউটিতে মোতায়নকৃত অফিসার ও ফোর্স প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ সংশ্লিষ্ট পূজামণ্ডপসমূহের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ডিউটিতে মোতায়নকৃত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102