শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

গণমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ 🪪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না। গত ১৫ বছরে গণমাধ্যমকে জিম্মি করে খুনি হাসিনা জনগনের গলাটিপে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে।
শনিবার  (২৭ সেপ্টেম্বর) বিকালে     সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীতে নাভানা ফুড প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট দৈনিক আজকের দর্পন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মামুন মাহমুদ আরও বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যম সহ রাষ্ট্র পরিচালনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে সারাদেশের নেতাকর্মী জনগনের কাছে যাচ্ছেন।
‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: মিরাজ হোসেন টিপু সভাপতিত্বে ও  মাই টিভি ও দৈনিক নিরপেক্ষ’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহনগরের যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান মৃধা,‌ জেলার সাবেক ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান সাগর,
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির খোরশেদ আলম, বিএনপি নেতা দুলাল,  তরুণ দল নেতা আব্দুল্লাহ আল শিপন,
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন,আজকের বিজনেস বাংলাদেশ,এসকে মাসুদ রানা, দেশ বর্তমান পত্রিকার মোঃ সোহাগ, ব্যবসায়ী মুন্না ফরাজি সহ    বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102