বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বক্তালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ গ্রেফতার: সমর্থকদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ (৪২)-কে আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আব্দুর রশিদের সমর্থকেরা ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এক পর্যায়ে থানা ঘেরাও করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকে আব্দুর রশিদের সমর্থকেরা থানার সামনে ভিড় করতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের থানা কম্পাউন্ড থেকে সরিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আব্দুর রশিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি জামিন না নেওয়ায় আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ফতুল্লা থানায় দায়ের করা ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি শরীফুল ইসলাম আরও বলেন, “আব্দুর রশিদের গ্রেফতারের বিষয়টি অনেকেই না বুঝে থানায় এসে বিক্ষোভ দেখান। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102