বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান করা হয়। 
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।
জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী ও সদস্য শিল্পী দীপা ও মল্লিকা সংগীত পরিবেশন করেন।
আলোচনা করেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, এলজিইডির জেন্ডার বিষয়ক কর্মসূচি সংগঠক নাসিমা আক্তার।
বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে  সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও  নবায়ন, তরুণীদের নিয়ে আলোচনা সভা, আমলাপাড়া, কদমতলী, গোদনাইল, আলামিন নগরে কর্মীসভা, রচনা প্রতিযোগিতা, স্কুলের ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার ও আজকের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। সারা নারায়ণগঞ্জে শহর ও পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় প্রভাব ফেলেছে। তরুণ -তরুণী, নারী-পুরুষ সকলে প্রশংসা করেছে।
সভায় জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102