মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

উকিলপাড়া পূজা উদযাপন  কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের  মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ 🪪
ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেনো না হয় এ বিষয়ে প্রশাসন সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ  করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ। 
এসময় উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির নেতৃবৃন্দের কোন প্রকার শঙ্কা নেই বলে জানিয়ে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে  সবাই একসাথে সুন্দর বাংলাদেশ উপহার দিবো বলে আশ্বস্ত করেন।
অত্যান্ত সুন্দর, শান্তি – শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের পূজা  উৎসব সম্পন্ন হবে বলেও জানান নেতৃবৃন্দ। ২৩ সেপ্টেম্বর মঙলবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির প্রচার সম্পাদক শ্রী দিপু সাহা, সহকারী প্রচার সম্পাদক শ্রী সজীব ভৌমিক, সদস্য শ্রী সৌরভ দাস।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য হাফেজ আবদুল মোমিন, এডভোকেট গোলাম মর্তুজা প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102