বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জ জেলা পরিদর্শনে জনপ্রশাসন সচিব: উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ভূয়সী প্রশংসা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫০ 🪪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান আজ নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী এই পরিদর্শনে তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবার মান এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তাঁর সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ এরফানুল হক উপস্থিত ছিলেন।

সকালে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সিনিয়র সচিবকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এরপর তিনি সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA), নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে সিনিয়র সচিব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ ঘুরে দেখেন। ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে তিনি দুর্গ প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে, তিনি শহরের সৌন্দর্য বর্ধনের চলমান প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে একটি দৃষ্টিনন্দন গোলাপী ট্রাম্পেট (Pink Trumpet) গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

দিনব্যাপী কর্মসূচিতে জেলার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেন, “নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসার যোগ্য।” তিনি এই উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102