বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ফ্যাসিবাদ  নির্মূল করতে হলে নির্বাচিত  সরকারের বিকল্প নেই – সামশুজ্জামান দুদু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২০৫ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।

বুধবার (৪ঠা জুন) বেলা ১২টায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির  প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না আসবে, ততদিন সংকট দূর হবে না।

তিনি বলেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন জাহান সাগর এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে  আরও বক্তব্য রাখেন   কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ  আব্দুর রহিম, নারায়নগঞ্জ  মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু । এছাড়াও আরও উপস্থিত ছিলেন, হোসিয়ারী সমিতির সদস্য  পারভেজ মল্লিক,   জিয়াউদ্দিন জিয়া সহ মহানগর মৎস্যজীবী দলের অনান্ন্য নেতৃবৃন্দ সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102