শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে যুবদলের নেতা সোহেল ও মোখলেস এর উদ্যোগে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২৬ 🪪
শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর ২নং ওয়ার্ডে রোববার সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাশিপুর ২নং ওয়ার্ডে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলম এর পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  প্রথমে কোরআন খতম এবং জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশ ও জাতির জন্য কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে মেজর জিয়াউর রহমান  নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ, কাশিপুর ২ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ হারুন, যুবদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রাকিব, যুবদল নেতা সিদ্দিক, যুবদল নেতা নরশেদ, যুবদল নেতা জনি ও ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ফতুল্লা থানা যুবদলের নেতা সোহেল ও মোখলেস এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102