মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শহীদ জিয়ার শাহাদাৎ ৪৪তম বার্ষিকিতে বন্দর থানা বিএনপি নেতা নাজমুল হক রানা’র নেতৃত্বে  দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৭ 🪪
বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা  এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ  জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ২৪ নং- ওয়ার্ডে বন্দর থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা  হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে  ২৪ নং-ওয়ার্ডে নবীগঞ্জ এলাকায় বন্দর থানা  বিএনপির সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক রানা’র আয়োজনে এ কর্মসূচী পালন করে  দলীয় নেতা-কর্মীরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু।

দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দর থানা  বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক রানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ  রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড,রফিক উদ্দিন,  ডা: মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি মোঃ শাহেন শাহ আহমেদ, সাধারন সম্পাদক মোঃ নজমুল হক রানা, সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102