মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে হাজী সুমন মাহমুদের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯০ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েত নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  হাজী সুমন মাহমুদ।

এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শ্রদ্ধা জানান।শোকবার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি এবং আমাদের চিরন্তন প্রেরণার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছি।

“তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর সততা, নিষ্ঠা, দেশ ও জনগণের প্রতি গভীর মমত্ববোধ এবং রাষ্ট্র পরিচালনায় অসামান্য দক্ষতা তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে। দেশের ক্রান্তিলগ্নে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং জাতিকে দিয়েছেন সঠিক পথের দিশা।

“হাজী সুমন মাহমুদ আরও উল্লেখ করেন, “তাঁর শাহাদাত দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর প্রদর্শিত পথে হেঁটে, তাঁর আদর্শকে বুকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ।

এই শোকের দিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”পরিশেষে, তিনি জাতীয়তাবাদী প্রজন্ম দলসহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102