বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান

তরুণরাই গড়বে সমৃদ্ধ ‘স্বপ্নের বাংলাদেশ’: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২২ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তরুণ প্রজন্মের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ, আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে দেশের তরুণরাই। তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়েই বাংলাদেশ বিশ্ব মঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং তাদের হাত ধরেই গড়ে উঠবে এক নতুন, সমৃদ্ধ ‘স্বপ্নের বাংলাদেশ’।”

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় নগরীর নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক আরিফ মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দেশের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে তরুণদের অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক অর্জনের পেছনেই তরুণদের বলিষ্ঠ অবদান রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ব্যাহত হয়েছিল, তখন তরুণরাই স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তরুণরাই আগামী দিনের সঠিক দিকনির্দেশক।”

তরুণদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “শুধুমাত্র প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় এই দক্ষতা অপরিহার্য।”

আলোচনা সভার আগে জেলা প্রশাসক কলেজ চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। কলেজ প্রাঙ্গণে পৌঁছালে রোভার স্কাউটের শিক্ষার্থীরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102