শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না’গঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৫৬ 🪪

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মঙ্গলবার ( ২৫ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঞ্জুরুল হাফিজ বলেন, সরকারী কর্মকর্তারাই শুধু দেশের জন্য কাজ করবে এমনটা না। প্রত্যেকটা মানুষের নিজ অবস্থান থেকে দেশের কল্যানে কাজ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র আমি জেলা প্রশাসক হিসাবে অনেক কাজ করেছি এটা আমার দায়িত্ব। অর্থের বিনিময়ে, প্রজাতন্ত্রের চাকর হিসাবে কাজ করেছি। কিন্তু আপনাদের ও অর্থের বিনিময় ছাড়া কাজ করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দেশ ডিজিটাল অবস্থায় দাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ কারনে সরকারের পাশে দাড়াতে হবে। যে যেভাবে হোক দাড়াতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তা নিয়েইঝাপিয়ে পরো, বর্তমানে বিশ্বের সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সুতরাং আমাদের অপচয় কমাতে হবে। আমার জন্য ধ্বংষের জন্য নয় সৃস্টির জন্য। আমি কিছু দিয়ে যেতে পারলেই জীবন স্বার্থক হবে। আপনি তো চলেই যাবেন যেনো চলে যাবার পর মানুষ আপনাকে না ভুলে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী , ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূঁইয়া সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102