বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বক্তাবলীতে ছোট ভাই-বোনকে বঞ্চিত করে পিতার অর্থ সম্পদ আত্মসাত করার পায়তারা করছে মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৪৯ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিতার মৃত্যুর পর ছোট ভাই-বোনকে সম্পত্তি সহ ব্যবসার টাকা থেকে বঞ্চিত করে আত্মসাত করার অভিযোগ উঠেছে বড় ভাই মাসুদের বিরুদ্ধে। ব্যবসার টাকা সহ সম্পত্তির হিসাব চাইতে গেলে ছোট ভাগ শরীফকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করে। এমনকি পিতার সম্পদ সহ ব্যবসার লাভের অংশ চাইলে হত্যার হুমকিও দেয় বড় ভাই মাসুদ সহ স্ত্রী। 
এ ঘটনায় ছোট ভাই মো: শরীফ হোসেন বাদী হয়ে বড় ভাই মাসুদ ও তার স্ত্রী তাহমিনা আক্তারকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়। পরে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়।
এদিকে শরীফ অভিযোগ করেন তার পিতার মৃত্যুর পর বাড়িতে থাকা সিন্ধুকে কয়েক লাখ টাকা থাকলেও ছোট ভাই বোনের অনুপস্থিতিতে বড় ভাই মাসুদ সিন্ধুক ভেঙে সেই টাকাও আত্মসাত করেছে। সেই টাকার বিষয়ে মুখ খুলছে না মাসুদ। টাকার হিশ্যা চাইতে গেলে নানা ধরনের তালবাহানা করতে থাকে।
মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার হাফেজ আব্দুল হামিদ মিয়ার ২ ছেলে মাসুদ, শরীফ এক মেয়ে মুসলিমা আক্তার মেরীকে রেখে গত ২০২৩ সালের ১১ আগস্ট মৃত্যু বরণ করেন। আব্দুল হামিদ মিয়া মৃত্যুরকালে ২ টি ইট ভাটা সহ নগদ টাকা পয়সা ও সম্পদ রেখে যায়। ইট ভাটার একটা ৫০% এবং আরেকটা ২৯% শেয়ার রয়েছে। হামিদ মিয়ার ইটভাটার ব্যবসার লাভের টাকা একাই ভোগ করছে বড় ছেলে মাসুদ। ব্যবসার লাভের টাকার ভাগ থেকে ছোট ছেলে শরীফ ও মেয়ে মেরীকে বঞ্চিত করে রেখেছে। পিতার মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে সকল সন্তানরা সমান ভাগ পাওয়ার কথা থাকলেও মাসুদ একাই নগদ টাকা সহ কোটি টাকার সম্পদ আত্মসাত করার পায়তারা চালাচ্ছে। পরে শরীফ তার বড় ভাই মাসুদের কাছে ব্যবসার আয়ের অংশ সহ সকল পাওনা সমান বন্টনের কথা বলার পর হত্যার উদ্দেশ্যে মারধর করে। এমনকি ব্যবসার লাভের অংশ দাবি করলে শরীফের শিশু সন্তান সহ গর্ভবতী স্ত্রীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই মনিরুল ইসলাম জানান, মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছি। ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102