বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অবৈধ ব্যানার-ফেস্টুন উচ্ছেদে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৭ 🪪

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রহণ করেছে যুগোপযোগী কর্মসূচি ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’। এই কর্মসূচির অংশ হিসেবে আজ (রবিবার) নগরীতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সার্বিক নির্দেশনায় এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের মূল লক্ষ্য ছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অবৈধ ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের জঞ্জাল থেকে মুক্ত করা।

অভিযানকালে হাজীগঞ্জ মোড় থেকে পাঠানটলি (পুরাতন ইপিজেড রোড), হাজীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা এবং হাজীগঞ্জ মোড় থেকে বরফকল পর্যন্ত সড়কের উভয় পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রকার অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সযত্নে অপসারণ করা হয়। এই অভিযানে প্রায় দুই ট্রাক সমপরিমাণ অবৈধ প্রচারসামগ্রী ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যা শহরের দৃশ্যমান পরিচ্ছন্নতায় তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102