মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

ঢাকার শান্তি সমাবেশে নেতাকর্মী নিয়ে না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি রনি’র যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩১৮ 🪪

বিএনপি-জামাত শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জামির হোসেন রনি’র নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নি‌য়ে যোগদান

শনিবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস নি‌য়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ নেতাকর্মী নিয়ে যোগ দেন তিনি। পাশাপাশি শান্তি সমাবেশে না’গঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নেতৃত্ব দেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু।

রনি’র নেতৃত্বে মিছিলে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ,নেতা মোদের শেখ মুজিব,শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে রাজপথ। পরে মিছিলটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউ এর শান্তি সমাবেশে যোগ দেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, রবি মেম্বার, জুয়েল হোসেন,মো. সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102