মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়, জমিয়তের শেকড় অনেক গভীরে। – মাওলানা ফেরদাউসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪২ 🪪

প্রতিটি সংগঠনের বৃক্ষ তার শেকড়ের উপর দাঁড়িয়ে থাকে। প্রতিটি সন্তান তাঁর বাবার পরিচয়ে পরিচিত হয়। এদেশে হাজারো সংগঠন আছে, আজ থেকে ২০ বছর ৩০ বছর বা ৫০ বছর আগের ইতিহাসে তাদের নাম পাওয়া যায় না। জমিয়তের শিকড় এত গভীরে, আজ থেকে ১০০ বছর আগের ইতিহাস ঘাটলেও জমিয়তের নাম স্বর্ণাক্ষরে লিখিত পাওয়া যায়। ইংরেজ আমল থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত সংগ্রামের বিভিন্ন ধারায় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে জমিয়ত ও তার অঙ্গ সংগঠনগুলো। অতএব, জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়। জমিয়তের শেকড় অনেক গভীরে।

জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন কায়েদ হুসাইন আহমদ মাদানীর ইংরেজ বিরোধী সংগ্রাম ও তার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একাত্তরের সময় পশ্চিম পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পশ্চিম পাকিস্তানি হয়েও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। একই সাথে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ও মুক্তিযোদ্ধাদেরকে মদদ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। জুলাইয়ের স্বাধীনতার সংগ্রামেও জমিয়ত ও তার অঙ্গ সংগঠনগুলো সংহতি জ্ঞাপন করে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছে। অতএব এদেশের রাজনীতিতে জমিয়তকে বিয়োগ করার কোন সুযোগ নেই।

পরিশেষে তিনি ছাত্র জমিয়তের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। জুলাইয়ে মহান অভ্যুত্থান ঘটিয়ে যেই ছাত্ররা ফ্যাসিস্টের চেয়ারকে শুদ্ধশেকড় উপড়ে ফেলেছে, এই ছাত্রদের দ্বারা যেকোন কিছুই সম্ভব। অতএব, এই সংগ্রামী ছাত্রদেরকে যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে ছাত্র জমিয়তের অক্লান্ত মেহনত প্রয়োজন।

আজ ১৭ মে ২০২৫, শনিবার সকাল ১০ ঘটিকা হতে আলহাজ আব্দুল লতিফ দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে ছাত্রনেতা ইকরাম হুসাইনের সভাপতিত্বে একটি ‘তরবিয়তী জলসা’ অনুষ্ঠিত হয়। উক্ত তরবিয়তী জলসায় উপরোক্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা ফেরদাউসুর রহমান।

উক্ত জলসায় গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক ও তরবিয়তী আলোচনা করেন মুফতি নূরুল আলম ইসহাকী ও মাওলানা বিনইয়ামিন প্রমুখ। এছাড়াও উক্ত জলসায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা জমিয়তের দায়িত্বশীল মাওলানা তাজুল ইসলাম আব্বাস ও ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা’র আহবায়ক আবুল হাসানাত মেহরাব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102