মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফতুল্লায় অপহৃত ৪ মাসের শিশু উদ্ধার, ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহৃত ৪ মাসের শিশু মাসকুরা বিন তিশাকে উদ্ধার করেছে র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানিক দল। অপহরণের ৭ দিন পর নারায়ণগঞ্জ সদর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বাদী পশ্চিম মাসদাইরের ফারিয়া গার্মেন্টসে চাকরি করেন এবং তার স্বামী মিশুক চালান। দৈনন্দিন রুটিন অনুযায়ী, তারা তাদের দুই মেয়ে—১০ বছরের মরিয়ম ও ৪ মাসের মাসকুরা বিন তিশাকে বাড়িতে রেখে কর্মস্থলে যান। প্রতিদিন মরিয়ম তার ছোট বোনকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যেত।

৭ মে, ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে বাদীনী ও তার স্বামী কাজে গেলে মরিয়ম তার বোনকে নিয়ে ফারিয়া গার্মেন্টসের সামনে যায়। সকাল ১০:৩০ নাগাদ মরিয়ম কাঁদতে থাকলে বাদীনী বের হয়ে এসে জানতে পারেন, দুই অজ্ঞাত নারী মাসকুরাকে কিছু কাপড় কিনে দেওয়ার কথা বলে মরিয়মকে পলিথিন আনতে পাঠায়। মরিয়ম ফিরে এসে দেখে, তার ছোট বোনকে নিয়ে ওই দুই নারী চলে গেছে।

এ ঘটনায় র‍্যাব-১১, সদর কোম্পানী ও পুলিশের যৌথ দল তদন্ত শুরু করে। ১৪ মে, রাত ৯:৫০-এ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর শাহী মসজিদ ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাহামুদা (৩০) ও তার স্বামী আসাদুল (৩৫)-কে। তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102