মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান

জোরপূর্বক চামড়া সংগ্রহ করলে তা কঠোরভাবে দমন করা হবে : ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৮ 🪪

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, লবণ মিল মালিক পরিতোষ কান্তি সাহা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুদ আছে। চামড়া সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত রাখা যাবে। বিসিক, প্রাণিসম্পদ ও সিটি করপোরেশনের সমন্বয়ে এসব স্থানের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, চামড়া দেশের রপ্তানি ও স্থানীয় শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই এটি যাতে নষ্ট না হয়, সেদিকে সবার সতর্ক থাকা জরুরি।

চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান জানিয়ে জেলা প্রশাসক সতর্ক করে দেন, কোরবানির চামড়াকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে বা জোরপূর্বক চামড়া সংগ্রহ করলে তা কঠোরভাবে দমন করা হবে। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবারের ঈদুল আজহায় চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের ওপর জেলা প্রশাসক গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102