মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইসলামী আন্দোলন নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রামারবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান করতে গেলে নেতাকর্মীরা ছুরিকাঘাতসহ সন্ত্রাসী হামলার শিকার হন।

হামলাকারীদের মধ্যে স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রবিন (পিতা কলিম উদ্দিন উরফে কইল্লা), জান্নাত (পিতা ফারুক), সোহেল (পিতা ওলি মিয়া), রাজু (পিতা মৃত সেলিম), ইমন (পিতা ইসরাফিল) ও হৃদয় (পিতা আনোয়ার মাষ্টার)সহ অজ্ঞাতনামা সহযোগীরা রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুতুবপুর ৯নং ওয়ার্ড সাংগঠনিক ইউনিয়নের উপদেষ্টা আলমগীর হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সেক্রেটারি আবুল বাশারসহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে আজ ফতুল্লার লালখাঁ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা প্রশাসনের প্রতি সতর্কতা জারি করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে কোনোভাবেই হামলার মাধ্যমে দমিয়ে রাখা যাবে না। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102