বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা

সুযোগ পেলে ইনসাফ পূর্ণ দেশ উপহার দিবো ইনশাআল্লাহ – মুহাম্মদ আবদুুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৪ 🪪
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনগন।
গতকাল বৃহস্পতিবার ০৮ মে বৃহস্পতিবার  বিকালে উক্ত মানববন্ধনে মুসলিম নগর এলাকার জ্বলাবদ্ধতা পরিদর্শনে আসেন এবং মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন নারায়ণগঞ্জ গন মানুষের নেতা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
এতে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন বিগত দিনে যারা জন প্রতিনিধি ছিলো তারা এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে। তারা যদি যথাযথ ভাবে কাজ করতো তাহলে এই জন দূর্ভোগ সৃষ্টি হতোনা। আবদুল জব্বার বলেন দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন  সহ অনেক সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত মুসলিম নগর এলাকা জ্বলাবদ্ধতার জন্য প্রায় পাচ লাখ মানুষের যাতায়াতের রাস্তা জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে এলাকার সর্বস্তরের জনগন ।
আব্দুল মোমিন বলেন আগামী পনের দিনের মধ্যে যদি দৃশ্যমান কাজের কোন অগ্রগতি না দেখি এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন ডাক্তার আবুল হোসেন, মহিউদ্দিন, আলম, প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102