শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে না’গঞ্জ মহানগর বিএনপি’র ঢাকায় ব্যাপক শোডাউন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩০০ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঢাকার রাজপথে সমবেত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই তারা ঢাকার উদ্দেশে রওনা হন এবং কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।

এ সময় সাখাওয়াত হোসেন খান বলেন, আজ আমরা সেই ত্যাগের বিনিময়ে নেত্রীকে বরণ করে নিতে এসেছি। ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দি ছিলেন। আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি। আজ তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।

খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (৫ মে) বিদেশে চিকিৎসা শেষে খালেদা জিয়া তার পুত্রবধূ ড. জোবায়দা রহমানকে নিয়ে দেশে ফিরেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102