শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বাথরুমে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১০ 🪪

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ মে) সকাল ৮টার দিকে বাসার বাথরুম থেকে নিলুফা ইয়ামিন নিরু (৪৬)-এর মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিরু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত মনিরুজ্জামান বাবুলের স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ের মা।

নিরুর ছোট ভাই মো. সুমন আলী জানান, নিরু গতকাল স্বামীর বাড়ি নারায়ণগঞ্জ থেকে বাবার বাসায় বেড়াতে আসেন। সকালে বাথরুমে যাওয়ার পর দীর্ঘ সময় না ফেরায় পরিবারের সদস্যরা সন্দেহ করেন। কোনো সাড়া না পেয়ে তারা বাথরুমের দরজা ভেঙে দেখেন, নিরু অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সকাল সোয়া ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার স্পষ্ট কারণ জানা না গেলেও পরিবারের সদস্যদের ধারণা, নিরু আর্থিক সমস্যা ও স্বামীর অনুপস্থিতিতে হতাশাগ্রস্ত ছিলেন। মো. ফারুক জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে ঘটনা জানানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102