রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

বক্তাবলী হতে ২৮ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক সুজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৮০ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলীর গোপালনগর গ্রামের ব্যবসায়ী মো. লিটনের কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক শাফিন আহমেদ সুজন। এ ব্যাপারে লিটন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে লিটন উল্লেখ করে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার খোকন মিয়ার ছেলে শাফিন দীর্ঘদিন যাবত বিকাশ ও নগদ লেনদেনের ব্যবসায় পরিচালনা করে আসছে। বিগত ২৮/০৬/২০২৩ খ্রি. তারিখে লিটন বিবাদী সাফিন আহমেদ সুজনকে নগদ পনেরো লাখ, আই.এফ.আই.সি. ইসলামী ব্যাংকে তার একাউন্টে আট লাখ, বিভিন্ন বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে আরও পাচ লাখ টাকাসহ মোট ২৮ লাখ টাকা সাফিনের ব্যবসায়িক প্রয়োজনে প্রদান করেন।

সাফিন টাকা নেওয়ার পর হতে লিটনের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে সাফিনকে পেয়ে লিটন টাকা ফেরত চাইলে বিবাদী সাফিন দিচ্ছি দিব বলে তালবাহানা করতে থাকে। বিগত ০৯/০৭/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সকাল আনুমানিক ৮:৫৪ ঘটিকায় লিটন বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা ফেরত পাঠানোর অনুরোধ করলে লিটনের সাথে অসামাজিক আচরণ করে ফোনের সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে লিটন বিবাদীর ঠিকানায় গিয়েও তার কোন প্রকার সন্ধান পায়নি।

প্রতারণার শিকার হয়ে লিটন তার দেওয়া টাকা ফেরত পেতে বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে। অবশেষে কোন উপায় না পেয়ে অর্থ আত্নসাতকারী সুজনের বিরুদ্ধে লিটন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করে।

প্রতারক শাফিন আহমেদ সুজনের সন্ধান পেলে মোবাইল ফোন নাম্বার 01943231384 অথবা যেকোন থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে লিটন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণাও করেছে এই ভুক্তভোগী ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102