মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ডিবি পুলিশের অভিযানে রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৪১ 🪪

নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে রোহিঙ্গাযুবকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারররা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক-জি-৩ এর বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৫), একই জেলার টেকনাফ থানার দমদমিয়া হীলা গ্রামের নূর হাকিমের ছেলে নূর হাফেজ (৩৮) ও একই গ্রামের মৃত মজিব আহাম্মেদের ছেলে মো. সাদেক (২০)।

শনিবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বি টিমের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার দিবাগত রাতে তিন যুবক টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এর মূল ফটকের সামনে অবস্থান করছে।

পরে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ আব্দুস শাফীউল আলম সঙ্গীয় এসআই (নিঃ) আশিষ কুমার দাস, এসআই (নিঃ) সাদ্দাম হোসেন খানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য আনুমানিক তিন লাখ টাকা।গ্রেপ্তাররদের মধ্যে জয়নাল আবেদিন রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102