শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

না’গঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে যৌথ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪৫৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে যৌথ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় নগরীর আলী আহম্মেদ চুনকা পাঠাগারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ত্রি- বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে যৌথ প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সভাপতি কাজী মোঃ শহিদুল্লাহ।

এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোঃ শহীদুল্লাহ বলেন, এ বছরের শেষ সম্মেলন হবে নারায়ণগঞ্জে, সম্মেলনের মধ্য দিয়ে।
আমরা সঠিক নেতার হাতে নেতৃত্ব তুলে দিবো যেনো বাংলাদেশে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে কাজ করে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পারে সেই লক্ষ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা কোন ভাইয়ের রাজনীতি করি না। সেচ্ছাসেবক লীগ চাই সঠিক নেতৃত্ব। আমরা বোনের নির্বাচন করি নাই? ভাইয়ের পক্ষেও আমরা। আমরা শেখ হাসিনার পক্ষের লোক। আমেরিকায় ভাইয়ের সঙ্গে বেয়াদবি আমাদের খারাপ লাগে নাই? সকল পক্ষই থাকবে মনে মনে, কিন্তু প্রকৃত পক্ষে আওয়ামী লীগের পক্ষেই থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জুয়েল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা , জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শিব্বির আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মোস্তাফিজুর রহমান মাসুম, ছগীর আহমেদ, কায়কোবাদ রুবেল, তাহের উদ্দিন সানি, ভিপি জামির হোসেন রনি, রফিকুল ইসলাম জয় সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102