বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জের লিংকরোডে লামাপাড়াবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ 🪪
নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে অভিশপ্ত ট্রাক স্ট্যান্ড নির্মাণের নামে আন্তজার্তিক স্টেডিয়ামের সৌন্দর্য্য বিনষ্ট, এলাকার যানজট সৃষ্টি, শব্দদূষন ও বায়ুদূষন সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শিবু মার্কেট লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসী।
১৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের জীবনের উপর করাত চালিয়ে ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেয়া হবে না। এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম,পরিবেশ অধিদপ্তরের কার্যালয় রয়েছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে  অথচ এইখামে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে কার ইশারায় কার শেল্টারে। তারা আরো বলেন,কোন আবাসিক এলাকায় কিংবা স্টেডিয়ামের সামনে ট্রাকস্ট্যান্ড করা সম্পূর্ণরূপে অযৌক্তিক। যে কোন মূল্যে ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ প্রতিহত করবো। লামাপাড়া ও সস্তাপুর এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে ট্রাকস্ট্যান্ডটি না করতে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে সস্তাপুর ও লামাপাড়া এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে  ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে  প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102