সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা  

ফতুল্লায় বুথের নিরাপত্তাকর্মী হত্যায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত হাসমত উল্লাহর ছেলে।
নিহত আলী হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড় বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন আদালত।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেন বুথে ডিউটি করার সময়ে আব্দুল মতিন তার মাথায় কোপ দিয়ে জখম করে। এরপর আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102