মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিক্রি হবে না, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না’: নারায়ণগঞ্জে বাসদের পথসভা নারায়ণগঞ্জে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ: প্রধানমন্ত্রীর কাছে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি কার্ডের উছিলা দিয়ে জুলাই সনদ রুখে দেওয়া যাবে না’: মাওলানা আবদুল জব্বার বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার স্থায়ী সদস্য হলেন চার সাংবাদিক অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন  রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসিকের সীমানা বর্ধিতকরণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ বজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩২১ 🪪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক এবং এম আর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে খুশির বার্তা নিয়ে। তাই দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি।
রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
তিনি আরো বলেন,ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102