মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের

সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী কোন দলের হতে পারে না-মশিউর রহমান রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৪ 🪪

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, অপরাধী এবং খারাপ প্রকৃতিক লোকজন কখনো ভাল লোকদের সাথে মিশতে পারে না। খারাপ লোকজন ভাল লোকদের সাথে মেশার চেষ্টা করে। খারাপ লোকদের দুরে রেখে ভাল লোকদের সামনের সারিতে এনে সামাজিক কাজ করতে হবে। বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজনে যুবকদের উৎসাহিত করতে হবে। আর সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী কোন দলের লোক হতে পারে না। সমাজে যারা মাদক ব্যবসার সাথে লীপ্ত রয়েছে তাদের কাছ থেকে দুরে থাকার জন্য যুব সমাজের প্রতি আহবান করেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মাঠে যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজিত শহিদ জিয়া স্মৃতি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় তাদেরকে দিয়ে সমাজের ভাল কাজে পাশে রাখা উচিৎ। সমাজের বিত্তবান ভাইদেরকে বলতে চাই আপনারা সমাজের ভাল কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন যারা সমাজে খেলাধুলা সহ ভাল কাজের উদ্যোগ গ্রহণ করে তারা উৎসাহিত হবে। সমাজ থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ দুর করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

অনুষ্ঠানে আরএন ফ্যাশন এমডি আব্দুল্লাহ আল লিমন এবং আরটি ফ্যাশনের এমডি মো সাকিব যৌথভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে যুব শক্তি সামাজিক সংগঠনের সভাপতি মেহেদী হাসান রাব্বি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, ফরিদপুর জেল সুপার আবু ফাতহা, স্থানীয় সমাজ সেবক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রধান, ২নং ওয়াডর্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুবদল নেতা রুবেল, সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102