শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক ‘আশুরায় শিয়াদের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না’: আল্লামা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন এলজিডি ভবনের বিপরীতে দ্রুত হচ্ছে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড; উদ্যোগ নিলেন প্রশাসক মামুন মাহমুদ নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক 

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ 🪪
সোনারগাঁ উপজেলায় মছলন্দপুর যুব সমাজের আয়োজনে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপুর সার্বিক তত্বাবধানে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নে মছলন্দপুর খেলা  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে খেলায় সজীব একাদশ ২-১ গোলে আল-আমীন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য  ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি।তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ধোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি সভাপতি ও বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর।
পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন। রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন  অতিথিরা।
ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সজীব একাদশের সোহাগ। সর্বোচ্চ  গোল দিয়ে পুরো টুর্নামেন্টের ‘ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারে ভূষিত হন সজীব একাদশের সোহাগ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।
উপদেষ্টা হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পিরোজপুর মাসুম রানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি.এম ডালিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দীন মজনু, আতাউর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, সহ সাধারণ সম্পাদক  এডভোকেট আব্দুর রহিম, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার,নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নোয়াগাঁো ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, জাসাসের উপজেলার আমির হোসেন, উপজেলা কৃষকদলের ফজলুল হক,সদস্য সচিব ফজলুল হক প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102