মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সোনারগাঁয়ের হোসেনপুর জনকল্যান সমিতির উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৮ 🪪

সোনারগাঁয়ের হোসেনপুর জনকল্যান সমিতির উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র/ছাত্রীদের উপহার প্রদান করা হয়েছে। এছাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক আলহাজ্ব মো: বজলুর রহমান সিআইপি।
চেলারচর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মনির আহমেদ। আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান রিপন, সহ ক্রীড়া সম্পাদক মো: ইমরান হোসেন জনি, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন আলম প্রমুখ।
আয়োজকরা জানান, সকাল সাড়ে ৯ টা থেকে ৫ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা চক্ষু চিকিৎসা দিয়েছেন। এরমধ্যে ১০০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। দুপুরে ৫০ জন মেধাবী ছাত্র /ছাত্রীকে শিক্ষ উপকরণসহ স্কুল ব্যাগ দেয়া হয়। এবং ১ হাজার ২০০ নারী-পুরুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিকালে  ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাজোয়া ফ্যাশন ক্রীড়া একাদশকে ৩ উইকেটে পরাজিত করে জুনায়েদ আল রাফি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। এবং ম্যান অব দ্য ম্যাচ হয় নয়ন। বিপুল সংখ্যক গ্রামবাসী মাঠের চারপাশ থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন। পরে আমন্ত্রিত অতিথি, সমাজের বিশিষ্টজন, হোসেনপুর জনকল্যাণ সমিতির কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ টীমের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি মো: বজলুর রহমান সিআইপি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা-ধূলা ও শিক্ষার বিকল্প নাই। তাই নিয়মিত খেলা-ধূলা ও ভালোভাবে লেখাপড়া করার জন্য তরুণ এবং  যুবসমাজের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, হোসেনপুর জনকল্যাণ সমিতি প্রতি বছর বিভিন্ন সমাজ সেবামূলক  কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন বেচে আছি। এলাকার সার্বিক উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যভাবে ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102