বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: আসামীরা ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ 🪪

রূপগঞ্জে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে ওই আদেশ দেন। এর আগে সকাল দশটায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

এদিকে ঘটনার পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করে নিহতের স্বজন ও সহপাঠীরা, সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচী করেন। বুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাই এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হয়। আমরা আশা করছি, আদালত ন্যায়বিচার করবে।’
বাদীপক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দুটি মামলার মধ্যে সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন। পুলিশের চেক পোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনতাসির মাসুদের। গুরুতর আহত হন তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পুলিশ প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে বিদেশী মদের বোতলসহ গ্রেফতার করে।
গ্রেফতাররা মদ্যপ অবস্থায় ছিলো কিনা তা যাচাইয়ের জন্য ডোপ টেস্ট করায়, শুক্রবার দুপুরে ডোপ টেস্টে প্রাইভেটকার চালক মুবিল আল মামুন ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ আসে। তবে আসিফ চৌধুরীর রিপোর্ট নেগেটিভ আসে। পরে শনিবার বিকেলে রূপগঞ্জ থানার এ এস আই মেহেদী হাসান বাদী হয়ে মাদক সেবন ও বহনের অপরাধে মুবিল আল মামুন ও মিরাজুলকে এবং মাদকদ্রব্য সরবরাহে সহায়তার অভিযোগে, আসিফ চৌধুরীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102