বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়  ব্যাচ’৯৯ শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ-২০২৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ 🪪

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ’৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে  আর্ত-মানবতার সেবায় অসহায়, গরীব, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২০ ডিসেম্বর ) সকালে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে নিজেদের অর্থায়নে প্রায়  ৫ শতাধিক কম্বল শীতার্ত মানুষ ও দশটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

কম্বল বিতরণ প্রাক্কালে সমাজের অসহায় মানুষদের মঙ্গলার্থে সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন  ব্যাচ’৯৯ এর সতীর্থরা।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাচ  ৯৯ এর মো. ইয়া নবী, মো.জিল্লুর রহমান, মো.জসিমউদদীন,  মো. মিজানুর রহমান, মো. আল আমিন ( কলাবাগ ), মো.সিরাজ, মো. মনির, আখিঁ, সোনিয়া, হাজেরা, রাজমহল, মো. জসিম উদ্দিন ( প্রবাসী ) , মশিউর রহমান  ( প্রবাসী ),  মো. আশরাফ  ( প্রবাসী ), মো. আলম ( প্রবাসী ),   মো. রনি ( প্রবাসী ), মো. জাকির ( প্রবাসী)  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্যাচ’ ৯৯ এর বন্ধু মো.জিল্লুর রহমানের বাড়িতে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102