মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৭ 🪪

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হয়েছেন সাবেক জেলা  ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু।

আগামী ২৪ ফেব্রুয়ারী দুপুরে সদর থানা সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা যায় সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় শফিউল বাসার বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

পরিশ্রমী, যোগ্য ও সৎ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে শফিউল বাসার বাবুকে সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দেখতে চাই বলেও অনেকে মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যেমে তার জন্য শুভকামনা জানান তার দলীয় নেতাকর্মীর।

এ ব্যাপারে সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্র লীগ নেতা ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু ডেইলি নারায়ণগঞ্জকে বলেন, আমি সভাপতি পদপ্রার্থী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হয়ে দলের জন্য কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। তাছাড়া এ সম্মেলন ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। সামনে জাতীয় নির্বাচন। নেতৃত্বে এমন লোক আসা উচিত, যাদের নেতৃত্বে দল নির্বাচনে জয়ী হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102