সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

তীব্র তাপ প্রবাহে পথচারী ও শ্রমজীবি  মানুষের মাঝে নারায়নগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবারের পক্ষে  বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৭৬ 🪪
সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠা  সামাজিক স্বেচ্ছাসেবী ফেইজ বুক গ্রুপ নারায়ণগঞ্জ উদ্যোক্তা  কল্যাণ পরিবার এর উদ্যোগে  তীব্র তাপ প্রবাহ থেকে একটু প্রশান্তি দিতে  নারায়ণগঞ্জ শহরের  বন্দর খেয়া ঘাট সংলগ্ন স্থানে  পথচারী ও শ্রমজীবি তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ কোমল পানি ও খাবার  স্যালাইন বিতরণ করা হয়। 
৪ মে রোজ শনিবার দুপুরে এ বিশুদ্ধ কোমল পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ উদ্যোক্তা  কল্যাণ পরিবার এর এডমিন নারী উদ্যোক্তা তাবাসসুম ঝুমু ও মডারেটর বাবলী জামান এর আহ্বানে এ সময় মানবিক ও সমাজিক মহতী কাজে উপস্থিত ছিলেন  কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি  সাংবাদিক  মোঃ শফিকুল ইসলাম আরজু , সৌরভ রোপ ইন্ডাস্ট্রির পরিচালক মুনমুন আসকারী, কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ,  নুসরাত জিটিআর মেক ওভার এর পরিচালক নুসরাত হোসেন রিফাত,  মিমি বিউটি পার্লার এর পরিচালক আফসানা মিমি, সুমন সাউন্ড সিষ্টেম এর পরিচালক মোঃ সুমন,ভালোবাসার নারায়ণগঞ্জ গ্রুপ এর এডমিন নারী উদ্যোক্তা ফারজানা আক্তার, নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, নারী উদ্যোক্তা সুইটি আক্তার, ডি.ডে ইভেন্ট ম্যানেজম্যান্ট এর পরিচালক মাজহারুল ইসলাম টিপু,স্বেচ্ছাসেবী জিহাদ হোসেন, ব্যবসায়ী মাহবুব হোসেন ভূইয়া, তিন কণ্যা ফ্যাশন হাউস এর পরিচালক সাদিয়া আফরিন, উদ্যোক্তা মাহফুজুর রহমান, উদ্যোক্তা নূর প্রধান,সাংবাদিক রাকিব হাসান সাগর,উদ্যোক্তা ফারুক হাসান,আবৃত্তি শিল্পী ও সঞ্চালক সবুজ রায়সহ প্রমূখ।
বিতরণ কালে গ্রুপের এডমিন তাবাসসুম ঝুমু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের গ্রুপের সকলের সহযোগিতায় ও উপস্থিতিতে তৃষ্ণার্ত মানুষের মাঝে  বিশুদ্ধ কোমল পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে পেরে আমরা সকলেই  আনন্দিত। আগামীতে আমরা দেশ ও জনকল্যাণে যেনো গুরুত্বপূর্ণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিশেষ  ভূমিক পালন করতে পারি তার জন্য সকালের দোয়া ও সহযোগিতা কামনা করি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102