শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে পেশিশক্তির দাপটে সরকারি জমিতে পাকা স্থাপনা তৈরির পায়তারা, কতৃপক্ষের নজরদারি প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২৭ 🪪

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল মৌজার সৈয়দপাড়া এলাকায় পি.এম.নিট প্রাঃ লিঃ কোম্পানির মালিক রতন কুমার সাহা সরকারি খাস জমি দখল করে আরসিসি পিলার করে পাকা ভবন নির্মাণের চেষ্টা করে যাচ্ছে বলে স্হানীয় এলাকাবাসীর অভিযোগে এমটাই তথ্য পাওয়া যায়।প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট শিল্পপতি রতন কুমার সাহা ক্ষমতার দাপটে ও পেশিশক্তি ব্যবহার করে এ ধরনের বেআইনি কাজ করে চলছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গোদনাইল মৌজার সি.এস ও এস.এ দাগ নং ১০০৩ ও আর.এস ২১৩৯ নং দাগে ২৩ শতাংশ জমি ক্রয় করেন পিএম নিট প্রা:লি: কোম্পানির মালিক রতন কুমার সাহা। এই জমির পূর্বপাশ্বে সরকারি জমি যা জনসাধারণের চলাচলে ব্যবহার হয়। রতন কুমার তার ক্রয়কৃত ২৩ শতাংশ জমির সাথেই পূর্ব পাশ্বের সরকারি জমি আরসিসি পিলার করে পাকা স্থাপনা তৈরি করছে যা জনসাধারনের চলাচলে অনেকটাই ব্যাঘাত হচ্ছে। রতন কুমার সাহার জমির মালিকানা বিষয়ে জানা যায় তার ক্রয়কৃত জমির পরিমান ২৩ শতাংশ। কিন্তু তিনি তার ক্রয়কৃত জমিসহ পুর্ব পাশ্বে সরকারি জমি দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা তৈরি করছে। স্থানীয় কয়েকজন কাজ করতে বাধা দেওয়ায় তিনি( রতন কুমার সাহা) বলেন আমি এই ২৩ শতাংশের সাথে এই জমিও কিনেছি তাই আমার জায়গায় আমি কাজ করছি এখানে কোন সরকারি জমি নাই।

ঘটনার বিষয়ে রতন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন সরকারি জায়গা দখল বা পাকা স্থাপনা নির্মাণ করিনি, আর এবিষয় কিছু বলতে চাইনা। আপনার যা মন চায় করেন, সরকার ডিপার্টমেন্টের লোক আছে, থানা আছে, রোডর্স এন্ড হাইওয়ে আছে কথা বললে আমি তাদের সাথে কথা বলবো।

এ বিষয়ে নাসিম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র সাথে কথা বললে তিনি বলেন, সরকারি জমি দখল নিয়ে কেউ আমাকে কিছু জানাইনি তবে উত্তরে জনসাধারণের চলাচলের যে রাস্তা রয়েছে সে রাস্তায় পানি নিষ্কাসনের ড্রেন আছে। ড্রেন পরিস্কারে স্লাপ তুলতে যেনো সমস্যা না হয় তাই এ বিষয়টি একটু দেখতে।

এবিষয়ে ডিএনডি প্রজেক্টের প্রকল্প পরিচালক নাজমুল হাসানের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

এলাকাবাসীর দাবী সরকারি এ জমি ভূমিদস্যু রতন কুমার সাহার হাত থেকে মুক্ত করে জমি রক্ষা করার। তাই সরকারি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102