বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৯৯ 🪪

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নাসিক ১০নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মী নারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ের জসিম আলম মেহেদী(৩১) নামে এক শিক্ষককে মারধরের প্রতিবাদে হামলা কারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে। বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিদ্যালয়ের সমনে এ মানববন্ধন ও কর্মসূচি পালন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে কয়েকজন শিক্ষক সহ স্থানীয় কাউন্সিলর বক্তব্য রাখেন।

মানববন্ধনের শিক্ষকরা জানয়,
গত (২৪ এপ্রিল) বুধবার আনুমানিক সকাল ৯টার সময় স্কুলের বাইরে একটি রুমে ছাত্রছাত্রীদের পড়ানোর সময় ৭-৮ জন বাচ্চা ঐরুমে ইট পাটকেল নিক্ষেপ করেতে থাকলে যা ছয় থেকে সাত বার। তখন গণিত শিক্ষক জসিম আল মেহেদী(৩১) বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করার সময়। প্রাপ্ত বয়সক ৭-৮ জন এসে তাকে এলো পাথালিভাবে কিল ঘুষি মেরে নীলা ফুল জখম করে ।

ওই সময় স্কুলের পাশে এক দোকানদার ও আশেপাশের কয়েকজন এসে শিক্ষককে তাদের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় ৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখিত আসামিরা হলেন সেলিম পিতা আব্দুর রব, নেওয়াজ, শাহাদাত, আখতার হোসেন ও সেলিম সর্বপিতা মৃত মহব্বত আলী (মোবা)। সবাই গোদনাইল রসুলবাগ এলাকার বাসিন্দা।

কর্মসূচিতে বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস বলেন, বাচ্চারা ঢিল ছেরেছে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে কয়েকজন মিলে সন্ত্রাসী কাদায় আমার স্কুলের গনিত বিভাগের শিক্ষককে পেটালো। একজন শিক্ষক এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা সেই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন,
আমরা ব্যথিত দুঃখিত যদি আমাদের স্কুলেই এই অবস্থা হয় তাহলে অন্য স্কুলে কি অবস্থা হবে। আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই। আমি জানি সিদ্ধিরগঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খুব বিচক্ষণ। আমি জোরালো ভাবে তাকে অনুরোধ করব।
আমাদের এই ঘটনাটা আপনি সিরিয়াস ভাবে দেখেন। যদি সিরিয়াস ভাবে না দেখেন। তদন্তের মাধ্যমে একটা সুস্থ সমাধান করবেন।
আমি বলতে চাই এই ওয়ার্ডে কোন শিক্ষকের গায়ে যদি কেউ কোন আচর কেন কুদৃষ্টিতে তাকায় তার কি পরিনতি বিচার হবে তা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। আর আমার শিক্ষকরা যদি আপনাদের কোন কিছু করে আমি আশা করি আপনারা সম্মানিত প্রধান শিক্ষকের কাছে বলবেন। তখন তার প্রশাসনিক অনুযায়ী সে ব্যবস্থা নেবে।

যে শিক্ষকরা এখানে কষ্ট করে এসেছেন আমি সবার কাছে দুই হাত জোড়ে করে অনুরোধ করছি। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনাদের আমি সঠিক নিরাপত্তা দিতে পারলাম না বিদায় আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন।
আপনাদের যেকোনো সময় আপনাদের পাশে থাকতে বাধ্য। এই দাবদহ গরমে কঠিন সময়ে যেখানে আমাদের ঘরে থাকার কথা মৃত্যুর ভয় না করে শিক্ষকরা এখানে এসেছেন।আপনারা যার যার বাসায় চলে যান। এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আপনারা এখানে দাড়িয়ে আর আমাদের লজ্জা দিবেননা।
ইনশাল্লাহ আমি কথা দিলাম মাননিয় সংসদ সদস্যের সাথে আলাপ করে সুস্ত তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102