বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪০০ শিক্ষক নিয়ে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৮৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশটি ওয়ার্ডের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকরাও উপস্থিত ছিলেন।

শনিবার (৪ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রয়েল প্যালেস পাটি সেন্টারে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক মজিবুর রহমান।

বক্তারা বলেন, যারা সরকারি চাকুরি করেন না তাদের অনেকের মধ্যে একটা আক্ষেপ ছিল যে, সরকারি চাকুরী যারা করেন তারা পেনশন পাচ্ছেন, আমরা কেন পাই না। তাদের জন্যই সরকার পেনশন স্কিমের মতো অভাবনীয় উদ্যোগ নিয়েছে। পেনশন স্কিমে যুক্ত হলে সরকারী চাকুরেদের মতো ৬০ বছর পর আপনারাও পেনশন পাবেন।
তাই আপনি যে বেসরকারি চাকুরি করেন, ব্যবসা করেন, বিদেশে থাকেন, আপনিও সরকারি চাকুরিজীবীদের মতো বেতন বা আয়ের একটা অংশ জমা রাখতে পারেন। ৬০ বছর বয়সের পরে মানুষের কর্মক্ষমতা অনেকটা কমে যায়, তখন আপনার একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের টাকা চলে আসবে।
তারা আরও বলেন, সরকার কিন্তু সরকারের লাভের জন্য পেনশনের এই উদ্যোগ নেয়নি। আপনাদের নিরাপত্তার জন্যই করেছে। কেউ যদি মারা যান, তার নমিনি পেনশন পেতে থাকবেন। সর্বজনীন পেনশনের আওতায় সবাই এলে সমাজে বৃদ্ধাশ্রম কমে যাবে। পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়া যাবে।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। শাহিনুর আদর্শ স্কুলের পরিচালক আরিফ হোসেন ঢালীর সঞ্চালনায় আরও উপস্থিত সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধি। বিডি ক্লিনের ১৫ সদস্যের স্বেচ্ছাসেবক টিম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102