মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৪ 🪪

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় নারায়নগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদেও সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান মানিক৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। এছাড়া আরও ছিলেন থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) হাবিবুর রহমান)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এএসআই আঃ রহিম পিপিএম।
এসময় সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষ ফেরেশতা নয়, মানুষেরই ভুল হয়। আমি অপরাধ কমিয়ে আনতে আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি সমাজের, মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ কমিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনির হোসেন, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ খলিলুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অপু রহমান, ইংরেজী দৈনিক ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি জাকির হোসেন, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, এশিয়ান টেলিভিশনের তরিকুল ইসলাম নয়ন ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সমকালের শাহজাহান জনি , বাংলাদেশ প্রতিদিনের এম এ শাহীন, দৈনিক জনতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এস এম আমির হোসেন, দৈনিক যুগান্তরের শিপলু হোসেন চিশতী, দৈনিক দিনকালের নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশের খবরের মোহাম্মদ কাইয়ুম , আমার সংবাদের আমির হোসেন, আওয়ার বাংলাদেশের নাসির উদ্দিন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102