বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

রূপগঞ্জ তারাবো পৌরসভায় তৃণমুল বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৮৪ 🪪
প্রেস বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আওতাধীন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় তৃণমুল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ মে শুক্রবার বিকেলে রুপসী খন্দকার বাড়িতে এক কর্মীসভার মাধ্যমে মো: কামাল খানকে আহ্বায়ক ও মো: মকবুল হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি চূড়ান্ত করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার ও সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বেলায়েত হোসেন, নাজমুল হক, নবী হোসেন, মনির হোসেন, নাজিমউদ্দীন মুন্সী, শিমু আক্তার, হাজীমীর হোসেন, সোলেমান, মোহাম্মদ আলী, আলম মিয়া ও বিল্লাল হোসেন। এ ছাড়া সদস্য পদে হাজী মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বার, জয়নাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবদুল লতিফ খান, মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন।

এর আগে শুক্রবার বিকেলে রূপগঞ্জ রুপসী খন্দকার বাড়িতে তারাবো পৌরসভা কমিটি গঠনকল্পে কর্মীসভা অনুষ্টিত হয়। এতে জেলা তৃণমুল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা তৃণমুল বিএনপির সদস্য জয়নাল আবেদীন, কামাল খান, রূপগঞ্জ উপজেলা তৃণমুল বিএনপির সভাপতি আমির হোসেন আমির সহ তারাবো পৌর তৃণমুল বিএনপির নেতৃবৃন্দ।

উক্ত কর্মীসভায় ড. তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের প্রতিটা ইউনিটে তৃণমুল বিএনপির কমিটি গঠনের জন্য তাগিদ দেন এবং নারায়ণগঞ্জে তৃণমুল বিএনপিকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে নেতাকর্মীদের সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের হাতে কমিটির লিখিত পত্রটি তুলে দেন তিনি।

বার্তা প্রেরক
মাজহারুল ইসলাম রোকন
সদস্য সচিব, তৃণমুল বিএনপি
নারায়ণগঞ্জ জেলা শাখা
০১৯২০৮৮৮২২৮

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102