সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৪৮ 🪪

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেলে শহরের কিল্লারপুল এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন ও জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102