বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও ছাতা বিতরণ নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৫৭ 🪪
:নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেছেন- মানুষের সেবা করতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সেবা করতে হলে মানুষকে ভালবাসতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব।
সোমবার (২০ মে) বিকেলে কালির বাজারস্থ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় সেমিনার কক্ষে এ আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও জেএন নিউজ২৪ ডটকম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- মানুষের কল্যাণে কাজ করার জন্য নানা উপায় রয়েছে। তবে সংগঠনের মাধ্যমে সে কাজটি করলে ভালভাবে করা যায়। এজন্য সংগঠনগুলোর অনেক গুরুত্ব রয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ এম. এ. রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার রুনা লায়লা, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী জামাল উদ্দিন সবুজ, আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাহীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জুলেখা আক্তার বীনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নারী নেত্রী শাহনাজ মঞ্জুর রেখা, অর্থ সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ প্রমূখ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ-সভাপতি নাজির আহমেদ, শেখ মোহাম্মদ শান্ত, কদমরসুল কলেজের প্রভাষক মোঃ আলী ইসমাঈল বিপ্লব, হাফেজ মোঃ মনির হোসেন, হাফেজ মোঃ সেলিম, আজিজুল ইসলাম বাবু, হস্তশিল্প প্রশিক্ষক রুমা খাতুন।
অনুষ্ঠানে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে বিনামূল্যে কম্পিউটার, সেলাই-হস্তশিল্প প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র তুলে দেয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102