রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে দেওভোগে মন্টি’র উদ্যোগে দোয়া মাহফিল: প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপনসহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকারের গভীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপুর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর গভীর শ্রদ্ধা নিবেদন  শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর শ্রদ্ধা মানবিক কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করবে নারায়ণগঞ্জ জেলা যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. আসমা হেলেন বিথীর গভীর শ্রদ্ধা

করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য পৃথক হাসপাতাল দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৪৩ 🪪

করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর সুচিকিৎসা নিশ্চিত করতে পৃথক হাসপাতাল নির্দিষ্ট করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা।

 

বৃহস্পতিবার বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং সাবেক মহাসচিব ডা. এ. জেড. এম জাহিদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, করোনা ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখযোদ্ধা হচ্ছেন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে সহস্রাধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ২১জন চিকিৎসক (করোনা পরীক্ষা শনাক্ত হয়ে ১৭জন ও করোনা উপসর্গ নিয়ে ৪জন) এবং নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট, অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন দেড় সহস্রাধিক। অথচ আজ পর্যন্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার কোনো সঠিক ব্যবস্থাপনা করা হয়নি।

এতে বলা হয়- আমরা বিএমএ’র সাবেক নেতৃবৃন্দের পক্ষে অবিলম্বে কভিড-১৯ আক্রান্ত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পৃথক হাসপাতাল নির্দিষ্ট করার জোর দাবি জানাচ্ছি। অন্ততঃপক্ষে বিভিন্ন কভিড-১৯ হাসপাতালে তাদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড, সজ্জা সুনির্দিষ্ট করা এই মূহুর্তেই জরুরী। অন্যথায় চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মনোবল ধরে রাখা দূরুহ হবে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের RT-PCR টেস্ট দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার জোর দাবি জানাই। শুধুমাত্র পরীক্ষার দীর্ঘসূত্রতার জন্য অনেক চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিজে বিপদের সম্মুখীন হচ্ছেন এবং পরিবার ও অন্যান্য রোগীদের বিপদের কারণ হচ্ছেন। সেই সাথে Rapid Blot টেস্টের অনুমোদন দিয়ে ন্যুনতম সময়ে রোগ শনাক্ত করার ব্যবস্থা গ্রহণেরও দাবি করছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102