মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

বিটিএসকে ভালবেসে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ 🪪

কোরিয়ান ব্যান্ড দলের (বিটিএস) সঙ্গে যোগ দিতে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ঘর ছেড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২১ জানুয়ারি রাত ২টায় ঘর থেকে পালিয়ে যায় বিটিএস ভক্ত কিশোরী। ঘটনার ১৯ দিন পর ফতুল্লা মডেল থানায় অভিযোগ করে পরিবার। অভিযুক্ত কিশোরী ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে পরিবারের সদস্যদের কথা অমান্য করে উশৃঙ্খল জীবন যাপন ও কেউ কিছু বললেই তার সঙ্গে উত্তেজিত আচরণ করত। সে কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের ভক্ত। নিজ রুমে বিটিএস সদস্যদের ছবি টানিয়ে রাখত। বাসায় কারো সঙ্গে ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে।

২১ জানুয়ারি রাত ২টার দিকে নগদ ৫ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সে পালিয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। শুক্রবার রাত ৭টায় তার ফেসবুক আইডি থেকে আমার ভাতিজিকে জানায় সে বিটিএস গ্রুপের সঙ্গে আছে এবং দ্রুতই কোরিয়া গিয়ে বিটিএস দলের সঙ্গে যোগ দেবে। এছাড়া তার ফেসবুকে বিটিএসের মতো নাচগানের অসংখ্য ভিডিও আপলোড করতে দেখা গেছে।

এমন অবস্থায় সে পরিবারের অনুমতি ছাড়াই কোরিয়া চলে যেতে পারে এবং যেকোনো সময় নিজের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় অভিযোগ দিয়ে এসেছি। উনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পারব। বিটিএস গ্রুপের নামে কোনো অসামাজিক গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি আমরা।

ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। তবে একই সময়ে অন্য একটি মামলা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় আমি বিস্তারিত খোঁজ নিতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102